Posts

মডেলের প্লাস্টিক সার্জারি চলাকালীন প্রান গেল

Image
প্রতিদিন দেশের প্রত্যেক প্রান্তে নানাভাবে   জনপ্রিয় হয়ে উঠছে অনেক মডেল।আর সেই জনপ্রিয়তা অর্জনের জন্য তারা গ্রহন করছেন সহজ কিংবা বিপদজনক পন্থা।ঠিক যেমন নিজের   পশ্চাৎদেশ বাড়ানোর তাগিদে কিউবিকের মডেল ক্রিস্টিনা মার্তেলি নিয়েছিলেন প্লাস্টিক সার্জারির সাহায্য।যার প্যাশনই ছিল শরীরের কিছু অংশকে বাড়ানো,এমনটাই জানান ক্রিস্টনা তার   নিজেরই এক ওয়েবসাইটে। কিন্তু দেখার   বিষয় এই প্যাশনই অবশেষে তার মৃত্যুর কারন হয়ে দাঁড়ালো।   নিজের দেহেরই পশ্চাৎদেশ অস্বাভাবিক বাড়ানোর উদ্দেশ্যে প্লাস্টিক   সার্জারি চলাকালীন    মৃত্যু হয়   ক্রিস্টিনার।   জানাগিয়েছে, নিজের শরীরের লুক পাল্টানোর জন্য ১৭ বছর বয়স থেকে ১০০ বার প্লাস্টিক সার্জারি করেন তিনি। খবরে প্রকাশ, নিজের শরীরের লুককে একটা অন্য লেভেলে নিয়ে যেতে চান, যার জন্যে তার শরীরের এই প্লাস্টিক সার্জারি।   আর এটায় তার কোনও অনুশোচনা নেই, বলেও জানান এই কিউবিক মডেল।   এদিকে, পশ্চাৎদেশ সার্জারির সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ক্রিস্টিনার, এমনটাই জানায় ক্রিস্টিনার সার্জেন্ট।

তথ্য ফাঁস করল ফোর্বস, কতটা বড়লোক বিরাট কোহলি

Image
কাঁপাচ্ছেন বিরাট কোহলি। ফোর্বসের ধনীতম খেলোয়াড়দের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিলেন ভারতীয় অধিনায়ক। বার্ষিক ২ , ২০ , ০০ , ০০০ ডলার রোজগার করে তালিকার ৮৯ তম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক। ক্রিকেটার হিসেবে নিজেকে যেমন খুব দ্রুত পরিণত করলেন , তেমনি রোজগারকেও এগিয়ে নিয়ে গেছেন রকেটের গতিতে। আর তারই ফলস্বরূপ ফোর্বস ম্যাগাজিনের ধনীতম প্লেয়ারদের তালিকায় জায়গা পেলেন। ২৮ বছরের বিরাটের ক্রিকেট খেলে রোজগার ৩০ লক্ষ ডলার। তাহলে বাকিটা কোথা থেকে আসে থেকে ভাবতে বসছেন। বাকি ১ , ৯০ , ০০ , ০০০ ডলার পুরোটাই আসে এনডর্সমেন্ট থেকে। জাতীয় দলের অধিনায়ক হিসেবে কোহলি ১০লক্ষ ডলার বেতন পান। আইপিএল ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের থেকে বেতন পান ২৩লক্ষ ডলার। এই মুহূর্তে ভারতীয় বাজারে বিপণনের অন্যতম সেরা মুখ কোহলি , তাই সেখান থেকে বড় অঙ্কের অর্থ তুলে নিতে তার কোনও অসুবিধা হচ্ছে না। এদিকে ফোর্বসের পক্ষ থেকে বলা হয়েছে কোহলি যেভাবে গত কয়েক বছরে নিজেকে মেলে ধরেছেন তাতে তাঁকে ভারতীয় ক্রিকেটের আইকন বলা যায়। একইসঙ্গে সচিনের সঙ্গেও তাঁকে তুলনা করা হয়েছে ফোর্বসের পক্ষ থেকে। ...

কেমন আছে কেনিয়ান প্লেয়ার স্তিভ টিকলো??

Image
১৩৫ ওয়ানডেতে সাড়ে তিন হাজার রান আর চুরানব্বই উইকেট , খুব ভালো ব্যাটসম্যান বললে অনেকেই ভ্রু কুঁচকে তাকাবেন । ত্রিশের কম গড় নিয়ে কেউ আবার ভালো ব্যাটসম্যান হয় কীভাবে ? মানুষটার কখনও টেস্ট ক্রিকেট খেলা হয়নি , এই তথ্যও আহামরি কিছু নয় । কত দারুণ খেলয়াড়ই তো পাননি সারা পোশাকের অভিজাত ক্রিকেটের আকাঙ্খিত স্বাদ । তাতে কি ? তবে নামটা শুনলে তাঁর জন্যে খানিকটা দুঃখবোধ হবে , এটা নিশ্চিত । স্টিভ টিকোলো , কেনিয়ার ক্রিকেটের পোস্টারবয় , নিজের সময়ে ব্যাট হাতে যিনি ছিলেন সহযোগী দেশগুলোর টেণ্ডুলকার ! জন্মেছিলেন কেনিয়ার নাইরোবিতে , পরিবারের মধ্যেই ক্রিকেটের আবহটা ছিল । বড় দুই ভাই খেলেছেন জাতীয় দলে , টিকোলোও হেঁটেছিলেন তাঁদের দেখানো পথেই । ১৯৯৬ বিশ্বকাপে ওয়ানডে অভিষেক কটকে , স্বাগতিক ভারতের বিপক্ষে ওয়ানডাউনে নেমে খেলেছিলেন ৬৫ রানের ইনিংস । সেই আসরেই শ্রীলঙ্কার বিপক্ষে করলেন ৯৬ । পরের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধ কণ্ডিশনেও হাসি অব্যহত রইলো টিকোলোর ব্যাটের , ভারত আর স্বাগতিক ইংল্যান্ডে...