চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭


 # ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিং:
  গ্রুপ এঃ
বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড

গ্রুপ বিঃ
ভারত, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিন আফ্রিকা

আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফির ৮ম আসর। ৮ দলের এই টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে সিংহাসনচ্যুত করতে লড়বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত পরাশক্তিরা। এদের চেয়ে কোন অংশে পিছিয়ে থাকবে না বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলংকা কিংবা পাকিস্তানের মত আন্ডারডগরাও।

এরই মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দল নিজেদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।
১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রতি দুই বছর অন্তর প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। ২০০৯ সাল থেকে অবশ্য বিশ্বকাপের মত চার বছর অন্তরের নিয়ম চালু হয়ে আসছে। ২০০২ সালে টুর্নামেন্টের নাম পরিবর্তন করে বর্তমান নাম অর্থাৎ 'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি' রাখা হয়।

২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৭ম আসরটিকেই সর্বশেষ আয়োজন হিসেবে ঘোষণা করে আইসিসি। এর পরিবর্তে ২০১৭ সাল থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ২০১৪ সালের জানুয়ারিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত বাতিল করা হয়। আইসিসি নিশ্চিত করে যে ২০১৭ সালে প্রস্তাবিত টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিবর্তে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।


Comments

Popular posts from this blog

এই ১২ বছরের মেয়েটির IQ আলবাট আইনেস্তাইন ও স্তিফিন হকিং থেকে ও বেশি !!!

ছক্কা মেরে ইতিহাসের পাতায় তামিম ইকবাল

ফলের রস নয়, ডায়বেটিস কমাতে খেতে হবে ফল।।