আমার মেয়ের ৫ বছর ধরে একটা ছেলের সাথে সম্পর্ক!!



আমি বুঝতে পেয়েছিলাম আমার মেয়ের পাঁচ বছর ধরে একটি ছেলের সাথে ভালোবাসার একটি ব্যাপার ছিল। কিন্তু সে এই সম্পর্কের বাপারে ভয়ে কিছু বলে নি। এটি ছাড়াও আমার ধারণা যে আমি যে কাজ করি তার জন্য আমার সন্তানরা সবসময় আমাকে ঘৃণা করে। 

আমি  আমার মেয়েকে বললাম যে ছেলে ও তার পরিবারকে আমাদের বাড়ীতে নিয়ে আসার জন্য। আমি একটি নতুন নববধূ থাকার মত ঘর সজ্জিত করব এবং তাদের জন্য সেরা খাবার তৈরি করব। আমি বিশ বছর ধরে আমার কন্যার বিবাহের জন্য অল্প অল্প করে টাকা সংরক্ষণ করছি। সেই দিন আমার কন্যা আগের চেয়ে অনেক বেশি খুশি  ছিল। 

তারা কথোপকথন শুরু করল, তারা তাদের দাবিদাওয়া সম্বলিত সব উপাদানের জিনিস গুলা একটা একটা  বলতে লাগল যা একটি পরিবারের প্রয়োজন।আমি গণনা করলাম এবং তারা বললো,প্রতিটি শব্দ সঙ্গে সঙ্গে নোট করলাম।এটা আমার কন্যা সুখের ব্যাপার। শেষে ছেলে পক্ষ বলল যে  আমাকে তাদের আত্মীয়দের সামনে পরিচয় করিয়ে দিতে চায় না এবং আমি কখনোই আমার মেয়েকে যেন দেখতে না যাই ।মুহূর্তে  আমার মেয়ে রাগের মধ্যে চিৎকার করে উঠল এবং বিস্ময়কর ভাবে সে ছেলেকে থাপ্পর মারল। 

সে ক্রুদ্ধভাবে বললো,'আমার বাবা যা করে করতে পারেন তা আর কেউ করতে পারে না। সবাই অন্যদের ময়লা পরিষ্কার করতে পারেন না। সে তার বাবার কাজে গর্বিত।যদি আপনারা আমার ঘরের থেকে এক মিনিটে না যান তবে আমি আপনাদের সবাইকে বের করে দিব। সে বিয়ের প্রস্তাবটি ভেঙ্গে দিল এবং দ্বিতীয়বার ভাবে নি  তার পাঁচ বছরের সম্পর্ক শেষ করার বাপারে। 

সেই দিন থেকে আমি জানি কত সৌভাগ্যবান এবং সুখী মানুষ আমি ।  

সুইপার মনু লাল


ইংরেজি গল্প থেকে অনুবাদক্রীত

Comments

Popular posts from this blog

ধামাকা ‘বাহুবলী ২'

পন্টিংয়ের টিপস তামিমের জন্য

নেনে নন!! মাধুরীর বিয়ে অন্য কারো সঙ্গে স্থির হয়েছিল তা হয়েছিলেন রিজেক্ট