বিচ্ছেদে বিরতি
মুম্বাই: কারিশমা কাপুর আর সঞ্জয় কাপুর -এর বিবাহবিচ্ছেদ পিছিয়ে গেল৷ না, এমনটা ভাবার কোনো কারণ নেই, তারা পরস্পরের বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন৷ আসলে আদালতই তাদের বিচ্ছেদ সংক্রান্ত মামলা পিছিয়ে দিয়েছে৷ কারণ তাদের সন্তানদের নিয়ে সহমত হতে পারছেন না তারা৷
আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে এই বিষয়ে পরবর্তী শুনানি হবে৷ দুই সন্তান সমীরা এবং কিয়ান রাজ- দু’জনেই এখনও নাবালক৷ গত বছরের ৩১ মে সঞ্জয় কারিশমার বিরুদ্ধে ফ্যামিলি কোর্ট-এ অভিযোগ আনেন৷ তার দাবি ছিল বাচ্চাদের দায়িত্ব তাকে দেওয়া উচিত, কারণ কারিশমা অন্য কারও সঙ্গে সম্পর্কে যুক্ত৷ যদিও কারিশমা এই অভিযোগ অস্বীকার করেন এবং বাচ্চাদের দায়িত্ব নিজের কাছেই রাখতে চান৷
জুন মাসে তারা নিজেদের মধ্যে ব্যাপারটি মিটিয়ে নিয়ে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন৷ কিন্তু বিষয়টা মোটেই সহজে মেটার ছিল না৷ দুই পক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে৷ এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে৷ শেষে বিচারক নির্দেশ দেন, দুই পক্ষকেই সময় নিতে৷ এবং নিজেদের মধ্যে বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসতে৷
প্রসঙ্গত কারিশমার সঙ্গে বিজনেস টাইকুন সন্দীপ তোশনিওয়ালের সম্পর্ক রয়েছে বলে গুজব রটেছে পরিচিত মহলে৷ গুজব আরও জোরদার হয়েছে সন্দীপের বিবাহবিচ্ছেদের মামলা শুরু হওয়ার পর৷ কিছুদিন আগেই সন্দীপের কাছে বিবাহবিচ্ছেদের কারণে পাঁচ কোটি টাকা দাবি করেছেন তার স্ত্রী৷ এছাড়াও রয়েছে আরও অন্যান্য খরচের দাবিও৷ তবে কারিশমার আইনজীবী এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি৷ বিয়ের পর দিল্লিতে পরিবার নিয়ে থাকতেন কারিশমা৷ পরে মুম্বইতে ফিরে আসেন৷ তারপর থেকেই এই গুজব

Comments
Post a Comment