এবার শুভশ্রী-সাকিব রোম্যান্স


শুভশ্রী-শাকিব নয়া জুটি৷ আর নয়া জুটিকে দর্শকেরা দেখতে পাবেন নবাব ছবিতে৷ এই ছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন রজতাভ দও, সব্যসাচী চক্রবর্তী সহ আরও অনেকেই
একজন গল্প বলবে দশজন শুনবে, ১০০জন ভয় পাবে, একশ থেকে হাজার, হাজার থেকে লাখ’, নেপথ্য কণ্ঠে এভাবেই কথাগুলো বলতে শোনা যায়নবাবছবির ট্রেলারে৷ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আবদুল আজিজ ভারতের নির্মাতা জয়দেব মুখোপাধ্যায়। এখানেই শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শুভশ্রী। ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, নবাব অদ্যোপান্তই অ্যাকশন আর রোম্যান্সে ভরপুর তবে এখানে শাকিব খানকে ভিন্ন লুকে দেখা যাবে
গত ১৬ নভেম্বর কক্সবাজারে ছবিটির শ্যুটিং শুরু হয়। তারপরই কলকাতায় শ্যুটিং শুরু করেন নির্মাতা। এরপরেও ছবির কিছু শ্যুট থাইল্যান্ডেও করা হয়েছে সব ঠিক থাকলে ইদেই মুক্তি পেতে চলেছে শাকিব-শুভশ্রী অভিনীত নবাব৷


Comments

Popular posts from this blog

এই ১২ বছরের মেয়েটির IQ আলবাট আইনেস্তাইন ও স্তিফিন হকিং থেকে ও বেশি !!!

ছক্কা মেরে ইতিহাসের পাতায় তামিম ইকবাল

ফলের রস নয়, ডায়বেটিস কমাতে খেতে হবে ফল।।