চৌধুরী জাফরুল্লাহ শারফাতের পরিচিতি ও কালজয়ী কিছু কমেন্টস
জনাব চৌধুরী জাফরুল্লাহ শারফাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং
বিভিন্ন খাতে বিভিন্ন ব্যবসা নিয়ে কাজ করছেন। তিনি বিভিন্ন সংগঠনের মূল শাখাকে
স্বয়ংক্রিয়করণ এবং কর্পোরেট কৌশল এবং ব্যবসায়িক পরিকল্পনা প্রক্রিয়াকে উন্নত
করা সহ সফলভাবে পরিচালনা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন
করেছিলেন এবং করছেন। জনাব শারফাত বিভিন্ন খুচরো এবং
কর্পোরেট পণ্য নকশা, মূল্য এবং বিতরণ কোশল তৈরিতে অবদান রাখেন এবং বিভিন্ন সংস্থায়
একটি শক্তিশালী আর্থিক প্রশাসন ব্যবস্থা স্থাপন করতে সক্ষম হন। তিনি কানাডিয়ান
ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টি সদস্যদের একজন।
তিনি নিম্নলিখিত সংস্থার সাথে যুক্ত আছেন:
পরিচালক
অনন্য গ্রুপ
চেয়ারম্যান
রেস পোর্টফোলিও এবং ইস্যু ম্যানেজমেন্ট লিমিটেড (RPIML)
পরিচালক
ক্রিম এবং দুধ
কালজয়ী কিছু কমেন্টস ঃ
১) মেঘমুক্ত
মাঠ, কর্দমাক্ত আকাশ, পিচের উপর দিয়ে গুড়ি গুড়ি
বৃষ্টি বয়ে যেতে পারে।
২)এই
মাত্র তামীম ইকবাল প্রথম হাফ সেঞ্চুরি করার যোগ্যতা অর্জন করলেন।
৩)বোলার
আকরাম খান তার ট্রাউসার খুলে আম্পায়ারের হাতে দিলেন।
৪)ব্যাটসম্যান
সজোরে ব্যাট চালালেন, ছক্কা হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বোল্ড।
৫)মোহাম্মদ
আশরাফুল সুন্দর একটি শট এবং আউট।
৬)চমৎকার
শট, এক্সেলেন্ট লেগ গ্লান্স, বল সীমানার বাইরে,
না! তিনি বোল্ড হয়ে ফিরে আসলেন, বল লেগ
স্ট্যাম্পে লেগে সীমানার বাইরে চলে গিয়েছিল।
৭)স্কয়ার
কাট করে বল পাঠিয়ে দিলেন লং অন দিয়ে সোজা সীমানার বাইরে।
৮)বোলারের
ব্যাক ড্রাইভ, কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে।
৯)দ্রৃস্টিনন্দন
মার, চোখ চেয়ে দেখার মতো শট, বল চলে গেল মাটি কামড়ে
সোজা ফাইন লেগ ফিল্ডারের হাতে - একটি রান।
১০)এন'কালা - তিনি নামেও কালা, দেখতেও কালা।
১১)সুপ্রিয়
দর্শকমন্ডলী, এই মাত্র আমাদের বাংলাদেশের দামাল, কামাল,
আবাল সন্তানেরা এই মাত্র এক ইনিংস ও ১২৯ রানে পরাজিত হওয়ার গৌরব
অর্জন করলেন।
১২)আলফাজ
চমতকার ভাবে ২ জন কে কাটিয়ে সুন্দর ভাবে বারে কিক নিলেন, কিন্তু না, ভুলপাস।
১৩)উইকেটে
আছেন আমাদের মারমুখী হার্ডহিটিং ব্যাটসম্যান জাভেদ ওমর। প্রচুর শট আছে তার হাতে।
১৪)ব্যাটসম্যান
দেখে শুনে না খেলে ছেড়ে দিলেন এবং বোল্ড।
ছোটকাল
থেকেই এই লোকের ভয়স শুনে বড় হয়েছি । এখন অনেকে কমেন্টরি করে কিন্তু জনাব চৌধুরী জাফরুল্লাহ শারফাত একজনই। উনাকে নিয়ে হাসাহাসি ও প্রচুর
কিন্তু এই লোকের কর্পোরেট ব্যাকগ্রউণ্ড দেখেত স্রদ্দা না এসে পারে না।
জনাব চৌধুরী জাফরুল্লাহ শারফাত আপনি একজনই। বাকি সব নকল। সত্যিকারের হিরো
আপনি।
www.talk2bd.blogspot.com

Comments
Post a Comment