ইজরায়েলের মহিলা সেনারা অর্থের অভাবে দেহব্যবসায়!


অর্থের অভাবে ইজরায়েলের মহিলা সেনারা দেহব্যবসার কাজে নামছে! বিশ্বের অন্যতম সেরা সেনার অন্তত ৫০০ জন মহিলা সৈনিক দেহ ব্যবসার কাজে নেমেছে।  সম্প্রতি এমনটাই চাঞ্চল্যকর এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।  চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশের পর মিশেল রোজিন নামে ইজরায়েলের একজন মহিলা সংসদ সদস্য জেরুজালেম পোস্ট পত্রিকায় এক মতামত কলামে এই রিপোর্টকে ইজরায়েল সরকারের জন্যলজ্জার প্রতীকবলে মন্তব্য করেছেন
এছাড়া, ‘এলেম-ইয়ুথ ইন ডিসট্রেস ভলান্টিয়ার এসোসিয়েশন প্রকাশ করা অন্য এক রিপোর্টে বলা হয়েছে, ইজরায়েলের শতকরা ৩০ ভাগ তরুণ-তরুণী দেহ ব্যবসায় জড়িত।  যাদের বয়স ১৮ থেকে ২২ বছর।  রোজিন বলেন, ইজরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই রিপোর্ট প্রকাশ করেছে যে, মারাত্মক অর্থনৈতিক সংকটের কারণে বহু মহিলা পুরুষ সেনারা দেহ ব্যবসার কাজে জড়িয়ে পড়েছে।  তিনি বলেন, দুঃখজনকভাবে পরিস্থিতি সংকটজনক এবং এই অবস্থা ঠেকাতে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে
মিশেল রোজিন বলেন, ইজরায়েলের সেনারা বার বার সহায়তার আবেদন জানালেও তারা কোনও সাহায্য পায়নি।  ফলে তারা জীবনের প্রয়োজন মেটাতে অর্থ আয়ের জন্য দেহব্যবসার মতো বিকল্প পথ বেছে নিতে বাধ্য হয়েছে। রোজিন আরও বলেন, কোনও কোনও ক্ষেত্রে ইজরায়েলের সেনা কমান্ডাররা বিষয়টি জানলেও তারা অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য কোনও ভূমিকা নেন নি।  এমনকি কোনও কোনও দেহ ব্যবসার ঘটনা সেনাঘাঁটির ভেতরেই ঘটেছে বলে দাবি করেছেন রোজিন
একটি ঘটনা থেকে জানা গিয়েছে- ইজরায়েলের সেনাদের মহিলা বিষয়ক উপদেষ্টাকে একজন সেনা এই বিষয়ে সহযোগিতা করতে চেয়েছেন।  কিন্তু ওই আধিকারিক বলেছেন, সেনাঘাঁটির বাইরে যৌন বিষয়ক ঘটনা সেনাবাহিনীর আওতার বাইরের বিষয়। সংসদ সদস্য রোজিন জানান, তিনি এরইমধ্যে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে ইস্যুটি জরুরিভিত্তিতে আলোচনার অনুরোধ জানিয়েছেন।  সেনাবাহিনীকে কেন অব্যাহতভাবে উপক্ষোর দৃষ্টিতে দেখা হচ্ছে- কমিটির কাছে সে প্রশ্নের জবাব চাওয়া হবে বলে জানান রোজিন


Comments

Popular posts from this blog

এই ১২ বছরের মেয়েটির IQ আলবাট আইনেস্তাইন ও স্তিফিন হকিং থেকে ও বেশি !!!

ছক্কা মেরে ইতিহাসের পাতায় তামিম ইকবাল

ফলের রস নয়, ডায়বেটিস কমাতে খেতে হবে ফল।।