গ্রেফতার শিক্ষিকা ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে !!!
নিজের জন্মদিনে
ছাত্রকে আমন্ত্রণ করে খাওয়ানোর সঙ্গে ক্যামেরা মোবাইল উপহার দিয়েছিলেন শিক্ষিকা।
সেই মোবাইলেই ওই শিক্ষিকার নাচের ভিডিও তুলে বন্ধুদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। তারপর
বিতর্ক গড়িয়েছিল বহুদূর। যদিও এই ঘটনাটি বাংলা ছবি ফড়িং-এর গল্প।
বঙ্গভূমিতে এহেন ঘটনা সিনেমার পর্দাতেই সম্ভব হয়। মার্কিন মুলুকে বাস্তবেই
ঘটে গিয়েছে এই প্রকার ঘটনা। স্ন্যাপ চ্যাটে ছাত্রকে নিজের নগ্ন ছবি পাঠানোর অপরাধে
গ্রেফতার হতে হয়েছে শিক্ষিকাকে।
২৮ বছরের ওই শিক্ষিকার নাম ক্যালি মোদিসেত্তে। আমেরিকার টেক্সাসের
হান্টিংটন ইন্ডিপেন্ডেন্ট স্কুলের এই ইংরাজির শিক্ষিকা নিজের নগ্ন ছবি পাঠিয়েছিলেন
তাঁরই এক ছাত্রকে। পরে অবশ্য স্ন্যাপ চ্যাট থেকে তাঁর পাঠানো সব মেসেজ মুছে
দিয়েছিলেন তিনি।
কিন্তু, যে ছাত্রকে তিনি
পাঠিয়েছিলেন সে সব মেসেজের স্ক্রিন শট নিয়ে রেখেছিল এবং দেখিয়েছিল তাঁর বন্ধুদের।
বিষয়টি লোক জানাজানি হতে বেশি সময় নেয়নি। নাবালককে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে
তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে দেড় হাজার মার্কিন ডলারের বিনিময়ে তিনি জামিন
পেয়েছেন। এই বিষয়ে অবশ্য সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি শিক্ষিকা ক্যালি
মোদিসেত্তে।

Comments
Post a Comment