The Revenant (2015 film) ম্যুভি রিভিউ



The Revenant সিনেমা দেখার পর শুধু এটাই মনে হয়েছে যে আমি এটা কি দেখলাম!! আসাধারন!! এই সিনেমা যদি আমাদের হলে দেখাতও তাহলে অবশ্যই আমি এই সিনেমা বেশ কয়েকবার হলে গিয়ে দেখতাম শুধু  সিনেমাগ্রাফির  কারনেই। সিনেমার পরিচালক বা অভিনেতাদের নিয়ে আমরা সচরাচর কথা বলে থাকি কিন্তু আজকে এই সিনেমার যে  সিনেমাগ্রাফি  করেছেন তাকে নিয়েই কথা বলবো। এমুয়েল এলুবেজকি  চমৎকার ও অবাক করে দেবার মতো ক্যামেরার কাজ এই সিনেমাকে এক ভিন্নমাত্রায় নিয়ে গিয়েছে। পরপর দু'বার অস্কার জেতা এই  সিনেমাগ্রাফার  তৃতীয়বারের মতো অস্কার জেতার দাবি রাখে নিঃসন্দেহে এবং তিনি তা জিতে দেখিয়েছেন। এর আগে গ্রাভিটি বার্ডম্যান এর জন্য তিনি অস্কার জিতেছিলেন। 
আমি মনে করি লিউ দা ক্রাপির এটি অন্যতম একটি সেরা পারফরমেন্স। তার অভিনয় দেখে মনে হয়নি যে সে অভিনয় করছে। তার অভিনয় পুরোপুরই বাস্তব সম্মত মনে হয়েছে।পরিচালক আলেকজান্দ্রা ইনারিতুর কথা না বললেই নয়। কত বড় মাপের একজন পরিচালক সেটা এই সিনেমা দেখলেই বোঝা যাবে.
যারা সিনেমাগ্রাফার   হতে চান, সিনেমাগ্রাফি  নিয়ে যাদের আগ্রহ, তাদের জন্য এই সিনেমা দেখা একেবারে বাধ্যতামুলক ।  সিনেমাগ্রাফি  নিয়ে যদি কিছু জানার থাকে তাহলে এই সিনেমা দেখলেই চলবে, বাকিটা চলে আসবে
অসাধারণ ক্যামেরার কাজের পাশাপাশি লিউ দা ক্রাপি এর অভিনয়ও ছিল চমৎকার দেখার মত। আমি খুবই নিরাশ হতাম যদি লিউ দা ক্রাপি  এবারেও শ্রেষ্ঠ অভিনেতার জন্য যদি অস্কার না পেতেন এবং তিনি জিতেছেন।
দেখে ফেলুন আসাধারন এই মুভিটি। পুরা সময় শুধু উপভোগ  করে যাবেন। জীবনের অন্যতম একটা মুভি দেখলাম।  

www.talk2bd.blogspot.com

Comments

Popular posts from this blog

এই ১২ বছরের মেয়েটির IQ আলবাট আইনেস্তাইন ও স্তিফিন হকিং থেকে ও বেশি !!!

ছক্কা মেরে ইতিহাসের পাতায় তামিম ইকবাল

ফলের রস নয়, ডায়বেটিস কমাতে খেতে হবে ফল।।