প্রাক্তন স্বামী ক্রটিক ফেসবুকে প্রাক্তন স্ত্রীর ‘গোপন’ ছবি ফাঁস!!


ফেসবুকে প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আপলোড করে হুমকি অভিযোগে গ্রেফতার প্রাক্তন স্বামী৷ ধৃতের নাম সঞ্জীব সরকার৷ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগা থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার থানার পুলিশ৷

পুলিশ জানিয়েছে, সঞ্জীবের সঙ্গে তার প্রাক্তন স্ত্রীয়ের আলাপ ফেসবুকের সূত্রে৷ মানিকতলার বাসিন্দা ওই মহিলার সঙ্গে আলাপ হওয়ার সময় সঞ্জীব নিজেকে স্কুলশিক্ষক বলে পরিচয় দেয়৷ তারপর তারা বিয়ে করে৷ বিয়ের পর সঞ্জীবের পরিচয় জানতে পারে তার স্ত্রী৷ সঞ্জীব আসলে বনগার একটি স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী৷
এই পরিচয় জানার পরে তাদের মধ্যে অশান্তি শুরু হয়৷ সেই অশান্তি বিবাহবিচ্ছেদ পর্যন্ত গড়ায়৷ এরপর নিজের এবং প্রাক্তন স্ত্রী বোনের ফেসবুক প্রোফাইলে তাদের ঘনিষ্ঠ ছবি আপলোড করে দেয় সঞ্জীব৷ স্ত্রী নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানেও সেইসব ছবি আপলোড করে৷ আরও ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেয়৷

এরপর গত ১৭ এপ্রিল সাইবার থানায় অভিযোগ দায়ের হয় সঞ্জীবের বিরুদ্ধে৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় সঞ্জীবকে৷ ধৃতের থেকে তিনটি মোবাইল সিমকার্ড মিলেছে৷ এই মোবাইলগুলি থেকেই ফেসবুক ব্যবহার করত সে৷


Comments

Popular posts from this blog

এই ১২ বছরের মেয়েটির IQ আলবাট আইনেস্তাইন ও স্তিফিন হকিং থেকে ও বেশি !!!

ছক্কা মেরে ইতিহাসের পাতায় তামিম ইকবাল

ফলের রস নয়, ডায়বেটিস কমাতে খেতে হবে ফল।।