সাকিব ছাড়া কি হতে পারে বাংলাদেশ দলের !!! দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে পেস বোলারদের প্রাধান্য দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ , রুবেল হোসেন ও শুভাশিষ রায় চৌধুরীকে। দলের চমক একটা নেই সাকিব আল হাসান। তার অভাব পূরণ করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে নির্বাচকদের। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্বেচ্ছায় বিশ্রামে গিয়েছেন এ অলরাউন্ডার। আপাতত এ ঘাটতিই বড় করে দেখা দিয়েছে টিম বাংলাদেশে । দলে জেনুইন অলরাউন্ডার বলতে রয়েছেন একজনই। তিনি মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা নাসির হোসেনকে আবার বাদ দেয়া হয়েছে। দলে রয়েছেন যথারীতি মুমিনুল হক। শেষ টেস্টেও যাকে নিয়ে অব্যাহত ছিল নাটক। টপ অর্ডার এ ব্যাটসম্যানকে খেলানো হয় ৮ নম্বরে। প্রথমে সিরিজে বাদ দিয়ে এপরপর সাজানো হয় এক নাটক। সেটা মোসাদ্দেক হোসেনকে অসুস্থ দেখিয়ে চূড়ান্ত করা স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয় তাকে। সেখানে নেয়া হয় মুমিনুলকে। এ...
ধর্ষকরা কতটা নৃশংস হতে পারে, সাম্প্রতিক সময়ে তার একাধিক উদাহরণ রয়েছে এ দেশে। এবার সেই নৃশংসতার বলি হল আট মাসের শিশু। কারণ, ছোট্ট ওই শিশুটির মায়ের উপর অত্যাচার চালানোর সময়ে কিছুটা হলেও বাধা হয়ে দাঁড়িয়েছিল সে। যার দরুণ চলন্ত অটো থেকে শিশুটিকে ছুড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। গুরুতর আহত শিশুটি এর ফলে মারা যায়।
একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গত ২৯ মে ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। কিন্তু সোমবার ওই নির্যাতিতা পুলিশে গণধর্ষণের অভিযোগ জানানোর পরে বিষয়টি জানাজানি হয়। জানা গিয়েছে, ঘটনার দিন প্রায় মাঝরাতে ২৩ বছর বয়সি ওই তরুণী নিজের আট মাসের শিশুকন্যাকে নিয়ে অটোতে ওঠেন। এর পরেই অটোতে থাকা তিন ব্যক্তি তাঁকে শারীরিকভাবে হেনস্থা করতে শুরু করে। নিজের অভিযোগে তরুণী জানিয়েছেন, বাধা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করেন তিনি। ভয় পেয়ে গিয়ে তাঁর শিশুকন্যাও কাঁদতে শুরু করে। তখনই তরুণীর কোল থেকে ছোট্ট শিশুটিকে কেড়ে নিয়ে বাইরে ছুড়ে ফেলে দেয় অভিযুক্তরা। এর পরে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তরুণী। তিন অভিযু্ক্তই পলাতক।
ঘটনার পরদিনই তরুণীর প্রাথমিক অভিযোগের ভিত্তিতে খুন এবং শ্লীলতাহানি মামলা দায়ের করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। সোমবার তার সঙ্গে গণধর্ষণের অভিযোগও যোগ করেছেন নির্যাতিতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে ওই তরুণীর স্বামী বাইরে ছিলেন। কিন্তু ঘটনার দিন প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হয় তরুণীর। এর পরেই খান্ডা রোডে নিজের মা-বাবার বাড়িতে গিয়ে বাকি রাতটা কাটানোর সিদ্ধান্ত নেন ওই তরুণী। গভীর রাতে প্রথমে কোনও যানবাহন না পেয়ে একটি ট্রাকে লিফট নেন তরুণী। কিন্তু ট্রাক চালক মদ্যপ অবস্থায় তাঁকে উত্যক্ত করতে থাকায় কিছু দূর গিয়ে নেমে যান ওই তরুণী। এর পরে ওই অটোতে উঠতেই ধর্ষকদের লালসার শিকার হতে হয় তাঁকে।
Popular posts from this blog
ধামাকা ‘বাহুবলী ২'
কেন কাটাপ্পা বাহুবলীকে মারল ? এর উত্তরের জন্য দর্শকেরা বিভিন্ন সিনেমা হলের সামনে অপেক্ষা করেছেন , এর উত্তর মিলেছে। মুক্তি পাওয়া ভারতের পাশাপাশি বিদেশেও সিনেমা হলে ছিল আছড়ে পড়া ভিড়। সব রেকর্ড ভেঙেছে দক্ষিণের পরিচালক এসএস রাজমৌলির সিনেমা ‘ বাহুবলী: দ্য কনক্লুশন। শুক্রবার মুক্তির প্রথম দিনেই এই সিনেমার আয় ১০০+ কোটি রুপি ছাড়িয়ে গেছে। দুই দিনে শুধু হিন্দি ভার্সনে আয় দাঁড়িয়েছে ৮০ কোটি ৭৫ লাখ রুপি। অন্য ভাষায় আয় ১৫৫ কোটি রুপি। আমির খানের ‘ দঙ্গল ’ প্রথম তিন দিনে ১০০ কোটি রুপি আয় করে। বিশেষ উৎসবের ছুটির দিন ব্যতীত প্রথম দিনে ‘ ধুম-থ্রি ’ ৩৬ কোটি ২২ লাখ রুপি , ‘ দঙ্গল ’ ২৯ কোটি ৭৮ লাখ রুপি , ‘ পিকে ’ ২৭ কোটি রুপি , ‘ কিক ’ ২৬ কোটি ৫২ লাখ রুপি এবং ‘ দাবাং-টু ’ ২১ কোটি রুপি আয় করেছিল। এমনকি প্রথম পার্ট ‘ বাহুবলী: দ্য বিগিনিং ’ সিনেমাটি আয় করেছিল ৬০ কোটি রুপি। ব্যাপক সাড়া পাওয়ায় এসএস রাজমৌলি ভক্ত-দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। এবার সবকিছুকে ছাপিয়ে অবিশ্বাস্য সাফল্য পেল এসএস রাজামৌলির ‘ বাহুবলী ২: দ্য কনক্লুশন ’ । চারটি ভাষায় মুক্তি পেয়েছে বড় বাজেটের এই ছব...
পন্টিংয়ের টিপস তামিমের জন্য
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ , এর পর আবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রান। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলেছিলেন ১০২ রানের এক ঝকঝকে ইনিংস। সবমিলিয়ে তামিম ইকবাল যে অসাধারণ ফর্মে আছেন তা আর বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত মাত্র দুই ম্যাচে ১১১ . ৫০ গড়ে ২২৩ রান করে তামিমই প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জো রুট আর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের মত ব্যাটসম্যানদের। এখন পর্যন্ত জো রুট দুই ম্যাচে করেছেন ১৯৭ রান , কেন উইলিয়াম তার চেয়েও ১০ রান কম। সবমিলিয়ে তামিম তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন , এবং তার সামনে ভালোভাবেই সম্ভাবনা আছে আবারও একটি আইসিসি ইভেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। কেননা সর্বশেষ কোন মেজর আইসিসি ইভেন্ট , অর্থাৎ গতবছর ভারতে অনুষ্ঠিত আইসিসি টি২০ বিশ্বকাপেরও সর্বোচ্চ রান সংগ্রাহক যে ছিলেন ...

Comments
Post a Comment