বাংলাদেশ রাঙ্কিং্যে সাতে নেমে গেল


বিশাল হতাশা অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য।

মাত্র এক সপ্তাহ আগেই প্রথমবারের মত র‍্যাংকিংয়ের ছয় নম্বরে উঠে এসেছিল টাইগাররা। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে এই অভূতপূর্ব সম্মান অর্জন করে মাশরাফি বিন মর্তুজার দল।

কিন্তু ছয় নম্বরে বেশিদিন থাকা হলো না তাদের। মাত্র এক ম্যাচ পরেই ফের সাতে নেমে যেতে হলো তাদের।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে লন্ডনের দি ওভালে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের ফলে অবনমন হয়েছে তাদের।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩০৫ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু তারপরও বোলারদের ব্যর্থতায় এই পুঁজি রক্ষা করতে পারেনি তারা।

গত জুন ২ তারিখে হালনাগাদকৃত আইসিসি ওয়ানডে টিম র‍্যাংকিং অনুযায়ী, ৯২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সাতে অবস্থান বাংলাদেশের। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে নিয়ে শ্রীলংকার অবস্থান ছয়ে।
অবশ্য খুব শীঘ্রই আবার র‍্যাংকিংয়ের ছয়ে ফেরার সুযোগ রয়েছে বাংলাদেশের। অবশ্য এজন্য নিজেদের তরফ থেকে কিছু করার নেই মাশরাফিদের।

বরং শনিবার এজবাস্টনে অনুষ্ঠিতব্য শ্রীলংকা-দক্ষিন আফ্রিকা ম্যাচে শ্রীলংকার হার কামনা করতে হবে তাদের। যদি শ্রীলংকা হারে, কেবল তবেই ভাগ্যে শিকে ছিঁড়বে টাইগারদের, আবারও তারা উঠে আসবে র‍্যাংকিংয়ের ছয়ে।


Comments

Popular posts from this blog

ধামাকা ‘বাহুবলী ২'

মুভি : এম এস ধোনীর না-বলা গল্প

ফলের রস নয়, ডায়বেটিস কমাতে খেতে হবে ফল।।