১০ বছরের জেল হতে পারে সালমানের!



বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে ২০০২ সালে মামলা হয়েছিলো মুম্বাইয়ে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার।  সেই মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার। আর এ অপরাধ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে এই বলিউড সুপারস্টারের।

বলিউডে সালমানের যেমনই জনপ্রিয়, উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ছবি, ভক্তকুলের পছন্দের তালিকায় শীর্ষে তিনি। তেমনি তাঁর কুখ্যাতির তালিকায়ও খুব ক্ষুদ্র নয়। ২০০২ সালের সেপ্টেম্বরে মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় ফুটপাথে গাড়ি উঠিয়ে দেন তিনি দুর্ঘটনাক্রমে। আর এ দুর্ঘটনায় ফুটপাথে ঘুমিয়ে থাকা একজন নিহত হয়, আর আহত হয়েছিলেন  ঘুমিয়ে থাকা আরও চার ব্যক্তি। শুরু থেকেই সালমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুর্ঘটনার সময় তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন না।

২০০৫ সালে সালমানের বিরুদ্ধে বিচারের কার্যক্রম শুরু হয়, তবে কোনো এক অজানা কারণে তাঁর প্রতি নমনীয় আচরণ করেন আদালত।

বেপরোয়াও অসতর্কভাবে গাড়ি চালানোর কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে রায় দেন আদালত, যার শাস্তি মাত্র দুই বছরের কারাদণ্ড। পরে ২০১১ সালে মুম্বাই পুলিশের পক্ষ থেকে সালমানকে কঠোর সাজা প্রদানের দাবি তোলা হলে কয়েক মাস আগে ফের শুরু হয় মামলার বিচার কার্যক্রম ।
ইতোমধ্যে ১৭ জন সাক্ষীর বক্তব্য শুনেছেন আদালত। তাদের সাক্ষ্য বিবেচনা ও পরীক্ষা-নিরীক্ষা পরই এ রায় ঘোষণা করছেন আদালত। ইতিমধ্যেই সালমান আইনজীবীর মাধ্যমে লিখিত ও মৌখিক আপিল করেছেন। পাবলিক প্রসিকিউটর শংকর এরান্দে সালমানের আপিলের বিরোধীতা করে বলেন, “অপরাধ প্রমাণিত, সালমানের সর্বোচ্চ সাজাই হওয়া উচিত

উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়ার পর  ইন্ডিয়ান পেনাল কোডের ৩০৪ (২) ধারায় সালমানের সাজা হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে। সম্প্রতি মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১০ জুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন বিচারক ইউ বি হেজিব।

গুরুতর এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড। ফলে অপরাধ প্রমাণিত হলে নিশ্চিত ১০ বছরের জেল খাটতে হবে সালমানকে। 

সুত্র: মিডিয়াটাইমস


Comments

Popular posts from this blog

এই ১২ বছরের মেয়েটির IQ আলবাট আইনেস্তাইন ও স্তিফিন হকিং থেকে ও বেশি !!!

ছক্কা মেরে ইতিহাসের পাতায় তামিম ইকবাল

ফলের রস নয়, ডায়বেটিস কমাতে খেতে হবে ফল।।