বলিউডের প্রেমের বিয়ে।
শাহরুখ–গৌরী
চলচ্চিত্র জগতে জীবন শুরুর আগেই দাম্পত্যজীবন শুরু করেছিলেন বলিউড
কিং খান খ্যাত শাহরুখ খান। ১৯৯১ সালে পাঞ্জাবের মেয়ে সাবেক কস্টিউম ডিজাইনার ও
চলচ্চিত্র প্রযোজক গৌরিকে বিয়ে করেন। ‘ধর্মের ভিন্নতা থাকলেও নেই হৃদয়ের ভিন্নতা’
এই কথাকে প্রতিষ্ঠিত করে আজ পর্যন্ত টিকে আছেন এই সফল জুটি। বর্তমানে তিনটি সন্তান
আছে তাদের ঘরে।
ইমরান খান–অবন্তিকা মালিক
বলিউডের চকলেট বয় খ্যাত ইমরান খান হলেন আমির খানের ভাগ্নে। যিনি
টিন এজার থাকাকালীনই চুটিয়ে প্রেম করেন অবন্তিকা মালিকের সঙ্গে। দীর্ঘ প্রেমের ইতি
টেনে ২০১১ সালে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইমরান যখন তার প্রিয়তমাকে নিয়ে
বিভিন্ন অনুষ্ঠানে যান, তখন যে অনেক নারী ভক্তেরই হৃদয় ভেঙে যায়, তা আর বলার
অপেক্ষা রাখে না।
ফারদিন খান–নাতাশামাধভানি
ফারদিন-নাতাশার গল্পটা অনেকটা রূপকথার গল্পের মতো। ফারদিন পণ
করেছিলেন ছেলেবেলার কোনো বন্ধুকে জীবনসঙ্গী করবেন না। কিন্তু চলন্ত ফ্লাইটে যাকে
তিনি প্রেম নিবেদন করেছিলেন তিনি ছিলেন ফারদিনের ছেলেবেলার এক বন্ধু। তিনি আর কেউ
নন, এখন তার জীবনসঙ্গী নাতাশা মাধবানি। ২০০৫ সালে ফারদিন-নাতাশার দীর্ঘ প্রেমের
সফল সমাপ্তি ঘটে।
জায়েদ খান–মালাইকা পারেখ
জায়েদ খান, যার প্রকৃত নাম জায়েদ আব্বাস খান। মালাইকা পারেখের
সঙ্গে পরিচয় স্কুলজীবন থেকে। স্কুলে ভাল বন্ধুত্বের উদাহরণও ছিল এই জুটি। ২০০৫
সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর অনেকে মনে করেন তাদের সম্পর্ক আরও বেশী উজ্জ্বল
হয়েছে।
সুনিল শেঠি–মানা (মনিসা কাদরী)
মানাকে সুনিল দেখেছিলেন একটি পেস্ট্রিশপে। আর সেখান থেকেই প্রেমে
পড়া। সবচেয়ে মজার বিষয়, প্রেম করার জন্য মনিসার বোনের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন
সুনিল। মনিসার সঙ্গে নয় বছর প্রেম করার পর তারা দু’জন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০
বছরের সংসারজীবনে আতিয়া শেঠি ও আহান শেঠি নামে তাদের দুটি সন্তান আছে।
ববি দেওল–তানিয়া আহউজা
এটা ছিল একজন ভারতীয় অভিনেতার রেস্টুরেন্টে দেখা হওয়া কোনো একজন
ইতালীয় নারীর প্রতি প্রথম প্রেমে পড়া। ববি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার পেছনে
ছুটে বেড়িয়েছিলেন। অবশ্য তাদের ডেটিং করার তেমন কোনো সুযোগ হয়নি। ১৯৯৬ সালে এই
জুটি বিবাহবন্ধনে নিজেদের জড়িয়ে নেন।

Comments
Post a Comment