ভারী বর্ষণে স্থবির চট্টগ্রাম নগরী


ঘুর্ণিঝড় ‘মোরা’ কেটে গেলেও শুরু হয়েছে ভারী বর্ষণ। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে নগরীতে ভারী বৃষ্টিপাত এবং জোয়ারের কারণে নিম্নাঞ্চল জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থবির হয়ে পড়ে নগরীর স্বাভাবিক জীবনযাপন।
থেমে থেমে চলা ভারী বর্ষণে পথচারী যানবাহন চালক ও যাত্রী, কর্মস্থল ও বাসামুখী লোকজন বাসাবাড়ির নিচতলা ও দোকানীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
ভারী বর্ষণে মঙ্গলবার দুপুর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ৮টা পর্যন্ত ষোলশহর দুই নম্বর গেটএসপি অফিসের সামনে, প্রবর্তক মোড়, কমার্স কলেজ এলাকা এক্সেস রোড, ছোটপুল, মুহুরী পাড়া, শান্তিবাগ আবাসিকসহ বিভিন্ন স্থানে সড়কের উপর হাটু পানি জমে গেছে।
পতেঙ্গ আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে,সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ১৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছে ৬৪ দশমিক ৪ মিলিমিটার। তবে ভারী বর্ষণ অব্যাহত থাকার কথা রয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, বেলা ১১টা থেকে জোয়ার শুরু হয় কর্ণফুলী নদীতে। বিকেল চারটা ৪৭ মিনিটে দিনের সর্বোচ্চ জোয়ার ছিল।
স্বাভাবিক সময়ে ৪ দশমিক ৪৪ মিটার পানি থাকার কথা জোয়ারে।
আগ্রাবাদ কে ব্লক  সকাল থেকে বৃষ্টি এক কয়েক আগ্রাবাদ কমার্স কলেজ, এক্সেস রোড, ছোটপুল, শান্তিবাগ, রঙ্গিপাড়া, মুহুরী পাড়া, হালিশহর, এল ব্লক, কে ব্লকসহ এলাকা হাটু পানিতে তলিয়ে আছে।

Comments

Popular posts from this blog

ধামাকা ‘বাহুবলী ২'

মুভি : এম এস ধোনীর না-বলা গল্প

ফলের রস নয়, ডায়বেটিস কমাতে খেতে হবে ফল।।